সার্চটুডে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শন

মোঃ সবুজ মৃধা
মোঃ সবুজ মৃধা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শন

গতকাল ২২ সেপ্টেম্বর বিকেল ৫টায় কক্সবাজার যাত্রাপথে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ রায়হান আদনানের সঞ্চালনায় প্রোগ্রামটি সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের পরিচালক প্রফেসর ডা. শহিদুল্লাহ, আবাসিক সার্জন ডা. বখতিয়ার, অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডা. নাজিমুজ্জামান, হাসপাতালের সার্জারি ও ইমার্জেন্সি বিভাগের বিভিন্ন কর্তব্যরত চিকিৎসকবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল, সেক্রেটারি ডা. জুনায়েদ, দপ্তর সম্পাদক ডা. ফারহাদ, ডা. আয়াস, ডা. সেলভারাজসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির উপলক্ষে সকলের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়।

ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, “ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।”

এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x