সার্চটুডে

বাল্যবিবাহ ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার ঘোষণা

নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করে শিশুবান্ধব উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঘোষণা অনুষ্ঠান-২০২৬’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার মোঃ আখতারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শনাক্ত করে পুনরায় শিক্ষার আওতায় আনা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়তে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাল্যবিবাহ ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x