সার্চটুডে

মাত্র ১৬ মাসে কোরআন হিফজ, আল মোস্তফা মাদ্রাসার শিক্ষার্থী

মোঃ সবুজ মৃধা
মোঃ সবুজ মৃধা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাত্র ১৬ মাসে কোরআন হিফজ, আল মোস্তফা মাদ্রাসার শিক্ষার্থী

মাত্র ১৬ মাসে পবিত্র কোরআনুল কারিমের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেছেন মোঃ রবিউল আলম আবির। তিনি চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী। আবির মোঃ নুর সৈয়দের ছেলে। তাঁর এ অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির হাফেজে কোরআনের তালিকায় যুক্ত হলো ২০তম নাম।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাসে আবির হিফজের সবক শুরু করেন। এরপর নিয়মিত পড়াশোনা, মুখস্থ অনুশীলন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে হিফজের পাঠ সম্পন্ন করেন তিনি। মাত্র ১৬ মাসের মধ্যেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেন আবির।

আবিরের হিফজ সম্পন্নের বিষয়ে মাদ্রাসার এক শিক্ষক বলেন, “আবির শুরু থেকেই হিফজের প্রতি আগ্রহী ও মনোযোগী ছিল। নিয়মিত সবক, আমোখতা ও অনুশীলনের মাধ্যমে সে ধাপে ধাপে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছে। তার এ সাফল্যে আমরা শিক্ষকরা আনন্দিত।”

প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ ও শিক্ষার মান নিয়ে এক অভিভাবক বলেন, “এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকদের তত্ত্বাবধান ও পাঠদানের পরিবেশও সন্তোষজনক। আবিরের সাফল্য এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশের একটি দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “সন্তানের পড়াশোনায় ভালো পরিবেশ ও শিক্ষকদের নিয়মিত নজরদারি গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করার পাশাপাশি কোরআন শিক্ষায় উৎসাহ দেওয়া হয়। আমরা আশা করি, এখান থেকে আরও অনেক শিক্ষার্থী হিফজসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবে।”

আবিরের কোরআন হিফজ সম্পন্নের খবরে তাঁর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে আবির যেন ভবিষ্যৎ জীবনে কোরআনের শিক্ষা ধারণ করে দ্বীনের খেদমত ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

আবিরের পরিবারও তাঁর জন্য শিক্ষক, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাত্র ১৬ মাসে কোরআন হিফজ, আল মোস্তফা মাদ্রাসার শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x