সার্চটুডে

বগুড়ায় দাবা প্রতিযোগিতায় পুরস্কৃত সাংবাদিক সিরাজ

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বগুড়ায় দাবা প্রতিযোগিতায় পুরস্কৃত সাংবাদিক সিরাজ
ছবি: সার্চ টুডে

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ দশমিক ৫ পয়েন্ট পেয়ে পুলিশের দাবারু আনিসুর রহমান প্রথমস্থান অর্জন করে। ৫ পয়েন্ট পেয়ে শেরপুরের জাহিদ হাসান দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন সাংবাদিক এসএম সিরাজ 

শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান। খেলায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীর পাশাপাশি অর্ধশতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। চ্যাম্পিশন হয় আনিসুর রহমান, জাহিদ হাসান ও এসএম সিরাজ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ক্রীড়া সংগঠক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার। সঞ্চালনা করেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভ্যেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় দাবা প্রতিযোগিতায় পুরস্কৃত সাংবাদিক সিরাজ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ দশমিক ৫ পয়েন্ট পেয়ে পুলিশের দাবারু আনিসুর রহমান প্রথমস্থান অর্জন করে। ৫ পয়েন্ট পেয়ে শেরপুরের জাহিদ হাসান দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন সাংবাদিক এসএম সিরাজ 

শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান। খেলায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীর পাশাপাশি অর্ধশতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। চ্যাম্পিশন হয় আনিসুর রহমান, জাহিদ হাসান ও এসএম সিরাজ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ক্রীড়া সংগঠক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার। সঞ্চালনা করেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভ্যেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x