সার্চটুডে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ
ছবি: সার্চ টুডে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিসাসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জিসাস সভাপতি নাহিদ গুলনাহার ইভা।

এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আলতাফ মোল্লা, জিসাসের সহসভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া জেলা সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, রাজশাহী জেলা সভাপতি ফিরোজ এবং শাজাহানপুর সভাপতি জহুরুল ইসলাম খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র ও সহিংসতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

সমাবেশে জিসাসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x