ব্যাংকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) বগুড়া জেলা শাখার ৮৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব মো. আব্দুল্লাহর অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. আনোয়ার সাদাত আলো সভাপতি, নিয়াজ মো. নাসির সাধারণ সম্পাদক, মো. আশরাফুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল মজিদ সিনিয়র সহ-সভাপতি এবং ফরিদ আহমেদ কবিরকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য পদে আরও ৮০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি ব্যাংকারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটি গঠনের মাধ্যমে বগুড়া জেলার ব্যাংকারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মতামত