সার্চটুডে

আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছবি: সার্চ টুডে

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ রবীন্দ্রনাথ ঘোষ রবি (৭৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌরসভার নওয়াপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে নয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় রবীন্দ্রনাথ ঘোষ রবিকে ৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে কারাদণ্ড ও জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের পর মঙ্গলবার রবীন্দ্রনাথ ঘোষ রবিকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি নওয়াপাড়া গ্রামের মৃত শ্রী চন্দ্র ঘোষের ছেলে।

তবে ইয়াবা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। তার দাবি, তার কাছে কোনো ইয়াবা ছিল না এবং তিনি বর্তমানে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত নন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে বিভিন্ন ঘটনায় তাকে ১০ বার গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x