সার্চটুডে

কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ রোধে দূর্বাডাঙ্গায় সচেতনতামূলক সভা

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিট অফিসার মিলন মোল্যার সঞ্চালনায় সভায় স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবু সাঈদ বলেন, “কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ।”

তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। কোনো শিক্ষার্থী বা কিশোর-কিশোরী সমস্যায় পড়লে ভয় বা সংকোচ না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর আহ্বান জানান তিনি।

ওসি আরও বলেন, সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ রোধে দূর্বাডাঙ্গায় সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x