রাজনীতির কঠিন সময়ে মাঠে থাকা, প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সংগঠনের সঙ্গে পথচলা এবং দায়িত্ব পাওয়ার পর তা নিষ্ঠার সঙ্গে পালন - এই ধারাবাহিকতায় নিজের সাংগঠনিক পরিচয় তৈরি করেছেন বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার আ. লীগ শাসনামলের নানা রাজনৈতিক প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা পেরিয়ে বর্তমানে সংগঠনের দায়িত্বে সক্রিয় রয়েছেন তিনি। নেতাকর্মীদের মতে, অতীতের সেই সংগ্রামী অভিজ্ঞতাই সোহাগ হোসেনকে সাংগঠনিকভাবে আরও পরিণত ও দায়িত্বশীল করে তুলেছে।
দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার সময়ে নানা বাধা, চাপ ও নির্যাতনের মধ্যেও সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সোহাগ হোসেন। আন্দোলন-সংগ্রামের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অভিজ্ঞতা যেমন তাকে সাহসী করেছে, তেমনি সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। কঠিন সময়ে সহযোদ্ধাদের পাশে থাকা এবং সংগঠনের কর্মসূচিতে সক্রিয় থাকার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন তরুণ এই ছাত্রনেতা।
বর্তমানে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করছেন সোহাগ। সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সহযোদ্ধাদের সঙ্গে সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। নেতৃত্বের ক্ষেত্রে একতা ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
বগুড়া জেলা ছাত্রদলের একাধিক নেতা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত অভিজ্ঞতা সোহাগের বর্তমান দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করা, সহযোদ্ধাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সংগঠনের প্রয়োজনে দ্রুত সক্রিয় হওয়ার মানসিকতা তার অন্যতম বৈশিষ্ট্য। তাদের মতে, সততা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সমন্বয়েই একজন তরুণ সংগঠক ধীরে ধীরে পরিণত নেতৃত্বের দিকে এগিয়ে যায়।
কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সোহাগ হোসেনের সাংগঠনিক তৎপরতার কথা তুলে ধরেন। তাদের ভাষ্য, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে তিনি সংগঠনের দায়িত্ব পালনে আরও মনোযোগী হয়েছেন। সহযোদ্ধা ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনের মধ্যে ঐক্য ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা ইতিবাচক বলে মনে করেন তারা।
স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চান সোহাগ হোসেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডে মানবিকতা, সততা, নিষ্ঠা, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটানোর চেষ্টা রয়েছে। ছাত্রদলের ঐক্য সুদৃঢ় করা, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে নিজের রাজনৈতিক পথচলাকে আরও অর্থবহ করতে কাজ করছেন এই বিপ্লবী ছাত্রনেতা।
এদিকে সোহাগ হোসেনের ২৬তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা, শহর ও কলেজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সফলতা কামনা করেন। জন্মদিনে পাওয়া ভালোবাসা ও শুভেচ্ছাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সাংগঠনিক দায়িত্ব আরও সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সোহাগ হোসেন।
মতামত