সার্চটুডে

বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব গঠন

সাংগঠনিক গতি বৃদ্ধিতে বগুড়া জেলা ছাত্রদলের তৎপরতা জোরদার

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি এবং গতিশীলতা বৃদ্ধিতে কার্যক্রম জোরদার করেছে বগুড়া জেলা ছাত্রদল। এরই মধ্যে জেলা ও শহর ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ ও নিষ্ক্রিয় থাকার কারণে অধীনস্থ একাধিক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটে ইতোমধ্যে নতুন কমিটিও গঠন করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের নেতৃত্ব ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে শহর ছাত্রদলও নিজস্ব সাংগঠনিক পরিধিতে কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও নতুন নেতৃত্বের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে জেলার অন্তত ১০টি গুরুত্বপূর্ণ মেয়াদোত্তীর্ণ উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাবতলী উপজেলা ও পৌরসভা, শাজাহানপুর উপজেলা, সারিয়াকান্দি উপজেলা ও পৌরসভা, সোনাতলা উপজেলা ও পৌরসভা, আদমদীঘি উপজেলা, সান্তাহার পৌরসভা এবং তালোড়া পৌর ছাত্রদলের কমিটি।

বিলুপ্ত হওয়া বিভিন্ন ইউনিটে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ে কর্মী সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে সদ্য বিলুপ্ত হওয়া সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা এবং পৌর শাখার পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। জেলা ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) সংশ্লিষ্ট ইউনিটগুলোর পদপ্রত্যাশী ছাত্রনেতারা বগুড়া জেলা ছাত্রদলের দপ্তরে এসে নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেন।

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ত্যাগী ও যোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিটের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ধারাবাহিকতায় নবগঠিত মোকামতলা উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। এসব কমিটি গঠনের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ের সক্রিয়, যোগ্য ও ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়ন করে নতুন কমিটিতে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ইতোমধ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে শেরপুর পৌরসভা ও ধুনট পৌরসভা এবং সংশ্লিষ্ট উপজেলাগুলোতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া দৃশ্যমান। সম্প্রতি ধুনট উপেজলার অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন ও শেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিগুলোতে মাঠপর্যায়ে সক্রিয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছাত্রনেতাদের নেতৃত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর এই সিদ্ধন্তে তৃণমূলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করেছেন সংগঠনের শীর্ষ নেতারা।

এর আগে জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটি এবং এর অধীনস্থ ৯৭২টি ওয়ার্ড কমিটি একযোগে বিলুপ্ত করা হয়েছিল। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

বগুড়ার প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে বিশেষ গুরুত্ব দিয়েছে জেলা কমিটি। জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে আরও গতিশীল করার পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগভিত্তিক কমিটি গঠন করে সাংগঠনিক পরিধি বাড়ানো হচ্ছে।

ইউনিট পুনর্গঠনের পাশাপাশি কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বগুড়ার ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিভিন্ন মানবিক থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। জেলা ছাত্রদলের নেতৃত্বের নির্দেশনায় নেতাকর্মীরা সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কাঠামো তৃণমূল পর্যন্ত আরও বিস্তৃত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, পুনর্গঠন প্রক্রিয়ায় ত্যাগী, সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ ছাত্রনেতাদের মূল্যায়ন করা হবে। বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠন এবং নিয়মিত সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাংগঠনিক গতি বৃদ্ধিতে বগুড়া জেলা ছাত্রদলের তৎপরতা জোরদার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x