সার্চটুডে

নারীসহ একই পরিবারের সাতজন আহত, প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

বগুড়ার শেরপুরে জমি বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

ছবি: সার্চ টুডে

বগুড়ার শেরপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের সাতজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি অটোভ্যান, একটি বাইসাইকেল এবং বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী মো. শামছুল ইসলাম (৫২) শেরপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, শামছুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শামছুল ইসলামের অভিযোগ, ঘটনার দিন সকালে অভিযুক্তরা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড ও হাসুয়াসহ দলবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে এক নম্বর অভিযুক্তের নির্দেশে অন্য এক অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথায় ফোলা জখম হয়। পরে অন্য অভিযুক্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।

শামছুলের চিৎকারে ভাতিজা আব্দুল মোমিন, ভাইয়ের স্ত্রী মনোয়ারা, ছোট ভাই শরিফ, মা শরিফন, স্ত্রী সাহিদা ও ভাগিনা তামিম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ ছাড়া তিনজন অভিযুক্ত মনোয়ারা বেগমের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

শামছুল ইসলাম অভিযোগ করেন, হামলার সময় তার দুটি অটোভ্যান, একটি বাইসাইকেল, টিন ও সিমেন্টের তৈরি দুটি ঘর, চারটি জানালার থাই গ্লাসসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া একজন অভিযুক্ত তার শয়নকক্ষে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ ২ লাখ টাকা ও আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাদের জমিতে থাকা একটি নারকেল গাছও কেটে দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। অভিযুক্তরা ভবিষ্যতে রাস্তাঘাটে একা পেলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর আহত শামছুল ইসলামসহ পরিবারের সাতজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার সাক্ষী হিসেবে কাফুড়া পূর্বপাড়া গ্রামের মো. ফরহা হোসেন ও মোছা. এমিলা খাতুনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শামছুল ইসলাম বলেন, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, “এজাহার পেয়েছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে জমি বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x