ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) উপজেলা মিনি হলরুমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক (রিপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মতামত