পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগরের ১২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে ওয়ার্ড ছাত্রদল।
সমাবেশকে ঘিরে ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভাপতি ফারহান ও সাংগঠনিক সম্পাদক তামিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন। জানা যায়, ছাত্রদলের মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করে।
এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি ফারহান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকবেন।
মতামত