বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সততা ও দক্ষতার সঙ্গে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা, ঐক্য, প্রগতি মূলনীতিতে জেলা এবং কলেজকেন্দ্রিক প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। নেতৃত্বের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান শিক্ষিত এই ছাত্রনেতা।
ছাত্ররাজনীতিতে হাবিবুর রহমান হিরার পথচলা দীর্ঘদিনের। দীর্ঘ দুঃশাসনে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়ে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকা এবং সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের বিষয়টি তার রাজনৈতিক পথচলার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে মনে করেন নেতাকর্মীরা।
এদিকে, মার্জিত ছাত্রনেতা হিরার রাজনৈতিক অবস্থানের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে পথচলার কথা জানিয়েছেন তিনি।
সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে হিরা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশাই সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। নতুনদের হাতে হাত রেখে কার্যক্রমে যুক্ত করে সাংগঠনিক ঐক্য ধরে রাখাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তার মতে, সংগঠনের শক্তি আসে সম্মিলিত প্রচেষ্টা থেকে।
হাবিবুর রহমান হিরার নেতৃত্বের ভাবনায় ব্যক্তিকেন্দ্রিকতার চেয়ে সম্মিলিত উদ্যোগকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টিই উঠে আসে। তিনি মনে করেন, সংগঠনের প্রত্যেক কর্মীর মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই সহযোদ্ধা ও নবীনদের সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের সমন্বয় ঘটাতে চান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কর্মকাণ্ডে হাবিবুর রহমান হিরার সক্রিয়তা ও নেতৃত্বের অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করতে পারে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে আগামী দিনে ছাত্রদলের বৃহত্তর পরিসরে তার নেতৃত্বের সুযোগ তৈরি হবে, এমন প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
মতামত