চট্টগ্রামের বোয়ালখালীস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাসবিহারী ধাম-শাকপুরা প্রাঙ্গণে এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে ভক্তবৃন্দের উপস্থিতিতে সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন শ্রীবিগ্রহের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঐতিহ্যবাহী শাকপুরা রাস মহোৎসব ও রাসমেলার ৭১তম উদযাপন উপলক্ষ্যে ট্রাষ্টি বোর্ড এর অন্যতম সদস্য সচিব ও হিন্দু ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান Narayan Chowdhury অধ্যাপক নারায়ণ চৌধুরী এর তত্ত্বাবধানে এবং পরিচালনা পরিষদের সভাপতি, তপন চৌধুরী বাবুর সভাপতিত্বে ও বিশ্বজিৎ চৌধুরী বিশু এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় আরো উপস্থিত ছিলেন শাকপুরা ধর্মানন্দ বিহারের সম্মানিত সভাপতি অলকেশ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মহোদয় ২৫নং শাকপুরা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডালিম চৌধুরী সহ শাকপুরা রাস উৎসব কমিটির সাবেক সম্পাদক মন্ডলীগন বিশ্বজিৎ চৌধুরী আকাশ, সুবাষ চৌধুরী টাংকু, সুবীর কান্ত দাশ, ছোটন কান্তি বোস, দীপেন চক্রবর্তী সভার প্রথম অধিবেশনে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পাশাপাশি সার্বিক উন্নয়ন ও পরিচালনা নিয়ে সুধী ভক্তবৃন্দ এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ নিজ নিজ সুচিন্তিত মতামত প্রকাশ করেন।
সভার ২য় অধিবেশন অর্থাৎ সমাপনী পর্বে সর্বসম্মতিক্রমে আসন্ন রাস মহোৎসব সুন্দর, সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে উদযাপনের লক্ষ্যে বিশিষ্ট সমাজ হিতৈষী বাবু সাধন রঞ্জন চৌধুরীকে সভাপতি, দুলাল দে মহোদয়কে কার্যকরী সভাপতি, বিশু রাম বসু (সাটু) কে সাধারণ সম্পাদক,শেখর চৌধুরী,সজল চৌধুরী, পংকজ চৌধুরী, সান্টু বোসকে যুগ্ম সম্পাদক, মিশু চৌধুরী, দীপ্ত বোস নয়নকে কোষাধ্যক্ষ নির্বাচন করে নতুন শ্রীশ্রী রাস মহোৎসব উদযাপন পরিষদ (১৪৩৩ বঙ্গাব্দ / ২০২৬ খ্রিস্টাব্দ) গঠন করা হয়।
শ্রীশ্রী রাসবিহারী ধামের অশেষ কৃপায় এবং সকল ভক্তবৃন্দের আন্তরিক সহযোগিতায় আসন্ন রাস মহোৎসব ও রাসমেলা পরম আনন্দময় ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক—এই প্রার্থনা করি।
মতামত