গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয়ারহাট ক্ষুদ্র কুঠির শিল্প মালিক সমিতির কার্যালয়ের উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাটে অবস্থিত সমিতির কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ।
নয়ারহাট ক্ষুদ্র কুঠির শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল।
পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোফাখখর হোসেন ইকবাল, হাসান সরকার রিপন, জাহিদুল ইসলাম জাদু, সহ-সাধারণ সম্পাদক ফরমান আলী, বাহার উদ্দিন, সহ সম্পাদক ইসমাইল হোসেন সাজু, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মজনু, গোলাম মোস্তফা বাটুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আল-আমিন তনু, রায়হাম ছিদ্দিক, শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, বন ও পরিবেশ সম্পাদক আজিজুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবু হোসাইন সরকার, নিরাপত্তা সম্পাদক জোবায়ের রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, সমবায় সম্পাদক সুজন মিয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রিয়াদুল ইসলাম, শ্রম সম্পাদক বাবলু মেম্বার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হারুনুর রশিদ, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম, সহ শ্রম সম্পাদক মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক তাইজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য ইসমাইল হোসেন সাবু, সাহাদুল ইসলাম জুয়েল, লুৎফর পাঠান, জাহিদুল ইসলাম জাহিদ, এনামুল হক প্রধান, সাইফুল ইসলাম, মশিউর রহমান সুতা, উপদেষ্টা তোজাম্মেল হক সরকার, মাহফুজার রহমান সরকার, হামিদুল ইসলাম দুদু, তৌফিক ইসলাম, আব্দুল মতিন দুদু, শহিদুল ইসলাম, আনিছুর রহমান, আমজাদ হোসেন, আব্দুল্লা মাস্টার, মিজানুর রহমান প্রমুখ।
মতামত