সার্চটুডে

শিক্ষা বোর্ডের অনুমোদনে

মণিরামপুর বি.বি.জি.এইচ.এস. মাধ্যঃ বালিকা বিদ্যাঃ এর অ্যাডহক কমিটির সভাপতি তাছাব্বুর রহমান

ছবি: মোঃ তাছাব্বুর রহমান। (মনোনীত সভাপতি)

যশোরের মণিরামপুর উপজেলাধীন বি.বি.জি.এইচ.এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ তাছাব্বুর রহমানকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ৫ অক্টোবর ২০২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যের এই অ্যাডহক কমিটি অনুমোদন করেছে বোর্ড।

অনুমোদিত কমিটিতে মোঃ তাছাব্বুর রহমানকে সভাপতি, মোঃ ওয়াজেদ আলীকে সাধারণ শিক্ষক সদস্য এবং পিযুষ রায়কে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী অ্যাডহক কমিটিটি অনুমোদন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে প্রস্তাব দাখিল করবে। কমিটিটি পত্র জারির তারিখ থেকে অনধিক ছয় মাস দায়িত্ব পালন করবে।

ছবিঃ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত অফিস আদেশ।

এদিকে, তাছাব্বুর রহমান উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি মোঃ তাছাব্বুর রহমান আগে থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর পিতার নাম মোঃ মোজাহারুল হক। তাঁদের বাড়ি মণিরামপুর উপজেলার বাজিতপুর গ্রামে, যা বিদ্যালয়টির পাশেই অবস্থিত।

এ বিষয়ে সভাপতি মোঃ তাছাব্বুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। সবার সহযোগিতায় বিদ্যালয়টিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করবেন।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। 

বিষয় : শিক্ষক শিক্ষাবোর্ড সভাপতি অফিস আদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুর বি.বি.জি.এইচ.এস. মাধ্যঃ বালিকা বিদ্যাঃ এর অ্যাডহক কমিটির সভাপতি তাছাব্বুর রহমান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x