সার্চটুডে

চন্দনাইশে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৭ মামলা, জরিমানা ১৯ হাজার ৫০০ টাকা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজগেইট বাজার ও খানহাট বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা (উনিশ হাজার পাঁচ শত টাকা) জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে গাছবাড়িয়া কলেজগেইট বাজার ও খানহাট বাজার এলাকার ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ফুটপাত দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

অভিযানে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের নিয়োজিত পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, বাজার সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চন্দনাইশে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৭ মামলা, জরিমানা ১৯ হাজার ৫০০ টাকা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x