বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আ.ন.ম রুবেল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোস্তাফিজুর রহিমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুর রহিম লিটু, নিলুফা ইয়াসমিন, আব্দুল করিম, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। তারা গোবিন্দগঞ্জে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
মতামত