সার্চটুডে

বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেএম মাহবুবর রহমান হারেজ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি থেকে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ।

‎সভায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় যানবাহন চলাচল, বিদ্যুৎ সরবরাহ এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে উপস্থিত নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের প্রতিনিধিরা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শেষে উপজেলার সব সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x