সার্চটুডে

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী কে.এম. আলমগীর কবির মহাসীন। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুনতাইড় খামারপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের শেষে তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি পুনতাইড় উত্তরপাড়া ও দক্ষিণপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বিভিন্ন রাস্তার মোড়ে ও দোকানের সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আলমগীর কবির মহাসীন বলেন, আমি মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশী। দল সমর্থন দিলে নির্বাচন করব, অন্যথায় দলের সিদ্ধান্ত মেনে কাজ করব।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মডেল ইউনিয়ন গড়তে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ, নারী নিরাপত্তা নিশ্চিত এবং মহিমাগঞ্জ বাজারের যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আজাদ মাষ্টার, আরছব আলী, আবুল কালাম, মনির উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, মেহেরাজ আলী, শফিকুল ইসলাম, ইমান আলী, ইউসুফ আলী, ফারুক মিয়া, সৈকত আলী, সোহরাব আলী, সফর আলী,  ঈমান আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x