বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাকে দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জননন্দিত সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন আলী আজগর তালুকদার হেনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন সংসদ সদস্য। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসা শেষে আলী আজগর তালুকদার হেনা দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
জানা যায়, গত আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা হেনা। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এই ধারাবাহিকতায় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের হাসপাতালে গিয়ে আলী আজগর তালুকদার হেনার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার বিষয়টি রাজনৈতিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার অসুস্থতার সময়ে তার পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।
মতামত