সার্চটুডে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার, দিনব্যাপী নানা আয়োজন

রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার (১২ অক্টোবর) উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন এবং আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় কেক কাটার আয়োজন রয়েছে।

সকাল ১১টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে আয়োজন করা হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় আতশবাজির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইকিউএসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের। আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিক এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. সিক্তা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে স্মরণ করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরির প্রত্যাশা করছে আয়োজক কমিটি।

উল্লেখ্য, ২০০৮ সালের ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য তাৎপর্যপূর্ণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার, দিনব্যাপী নানা আয়োজন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x