সার্চটুডে

ধর্ষণের পর হত্যা দায় স্বীকার

যশোরের মেয়ে জান্নাতুল হত্যা! সিএনজিচালক গ্রেপ্তার, আইফোন উদ্ধার

ছবিঃ সিএনজিচালক সুমন মিয়া (৩৫)

কুমিল্লার লালমাই উপজেলায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর গ্রামের উত্তরপাড়ায় ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তসহ আইনগত কার্যক্রম শুরু করে। পরে নিহতের বাবা মরদেহটি শনাক্ত করেন। নিহত জান্নাতুল তাজমিনের স্থায়ী বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় থাকত সে। জান্নাতুল নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা করা হয়। মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন সিএনজিচালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সুমন মিয়া জানায়, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করতে যায় জান্নাতুল। চালক সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকা ভাড়া ঠিক হয়। অটোরিকশায় ওঠার পর কিছু দূর গিয়ে জান্নাতুল চালককে ১০০ টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনে।

এরপর সুমন মিয়া সংক্ষিপ্ত পথে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশাটি অন্য পথে নিয়ে যায়। নূরজাহান হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে চাঁদপুরগামী সড়ক ধরে বিজরা বাজার হয়ে নির্জন একটি স্থানে পৌঁছায়। সেখানে অটোরিকশা থামিয়ে দিলে জান্নাতুল জায়গাটি সম্পর্কে জানতে চায়। চালক তাকে জানায়, এটি রেসকোর্স নয়, অন্য জায়গা।

এ সময় ভয় পেয়ে জান্নাতুল অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি, সুমন মিয়া তাকে বাধা দিয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। তখন সুমন তার গামছা জান্নাতুলের গলায় পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে জান্নাতুল দুর্বল হয়ে পড়ে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুমন মিয়া জান্নাতুলকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে ধানক্ষেতে নিয়ে উপুড় করে শুইয়ে মাথা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এরপর জান্নাতুলের হাতব্যাগ থেকে আইফোন নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে রেখে যায়।

পুলিশের তথ্যমতে, ঘটনার পর সুমন ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে কাচিকাটা মসজিদের সামনে গিয়ে একটি পুকুরে গোসল করে। পরে ভাড়ায় চালিত আরেকটি সিএনজিতে করে বাখরাবাদ এলাকায় যায়। সেখানে একটি পুকুরপাড়ের জঙ্গলে জান্নাতুলের আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যায়।

পরদিন ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে জান্নাতুলের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

বিষয় : হত্যা ধর্ষণ গ্রেপ্তার আইফোন ৯৯৯

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যশোরের মেয়ে জান্নাতুল হত্যা! সিএনজিচালক গ্রেপ্তার, আইফোন উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x