সার্চটুডে

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে সরকারি সহায়তার চাল-ঢেউটিন, ব্যক্তিগত তহবিলেও অনুদান দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

চিত্রঃশারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার একাংশ

ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার ৩১টি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে চাল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি। শনিবার (১০ অক্টোবর) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন। আমরা সবাই বাংলাদেশি। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যেন অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্রস্তুতিমূলক সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ সাহা, সাধারণ সম্পাদক পল্লব রায় এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার। এ সময় উপজেলার ৩১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।সভা শেষে উপজেলার ৩১টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারের পক্ষ থেকে ৬০০ কেজি করে চাল ও দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া পূজামণ্ডপগুলোতে যাতায়াতের সড়ক চলাচল উপযোগী করে দিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপকে পাঁচ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অনুদান দেন। এর মাধ্যমে উপজেলার ৩১টি পূজামণ্ডপের প্রস্তুতি ও উৎসব আয়োজনের জন্য সহায়তা প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে সরকারি সহায়তার চাল-ঢেউটিন, ব্যক্তিগত তহবিলেও অনুদান দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x