সার্চটুডে

শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস

একজন নারী শিক্ষিত হলে শিক্ষিত হয় পুরো সমাজ: হাবিবুর রশিদ সন্ধান

ছবি: সার্চ টুডে

একজন নারী শিক্ষিত হলে পুরো সমাজকে শিক্ষিত করে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন নারী শিক্ষিত হলে তার সন্তান শিক্ষিত হয়, শিক্ষিত হয় পুরো প্রজন্ম। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সন্ধান সরকার বলেন, স্কুলজীবন শেষ করে শিক্ষার্থীরা সবেমাত্র কলেজ অঙ্গনে পা রেখেছে। এই সময়টি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ কলেজের শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। তাদের কথা শুনে এবং নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে হবে।

ভালোভাবে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পেয়ে নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে সন্ধান বলেন, শিক্ষাজীবনে কখনো কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের যৌক্তিক দাবি পূরণেও সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন এই ছাত্রনেতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

একজন নারী শিক্ষিত হলে শিক্ষিত হয় পুরো সমাজ: হাবিবুর রশিদ সন্ধান

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x