সার্চটুডে

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ধুমাইটারি মাদ্রাসায় এ আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয় দুপুর ১টা ২০ মিনিটে। পরে রাতে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংধনু শিল্পী গোষ্ঠী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহিন সরকার, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, কেন্দ্রীয় সেন্টার প্ল্যানিং ডেভেলপমেন্ট সম্পাদক মো. সুমন ইসলাম এবং ধুমাইটারি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাইয়ুম। এ ছাড়া মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও মাদ্রাসা শাখার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নিয়মিত বই পড়া, নৈতিকতা চর্চা ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি মনোযোগী হতে হবে।

উপজেলা শাখার সভাপতি শাহিন সরকার বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে কাজ করা এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ধুমাইটারি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে।

অনুষ্ঠানে ৭০ জন নবীনকে বরণ করা হয়। তাঁদের প্রত্যেককে তিনটি ইসলামি সাহিত্যবিষয়ক বই, একটি পরিচিতিমূলক সামগ্রী, একটি চাবির রিং, একটি গোলাপ ফুল ও একটি উপহার ব্যাগ দেওয়া হয়। এ ছাড়া কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৫ জনকে পুরস্কৃত করা হয়।

রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে রংধনু শিল্পী গোষ্ঠীর পরিবেশনা উপস্থিত দর্শকদের জন্য আয়োজনের বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x