সার্চটুডে

গোবিন্দগঞ্জে বেসরকারি ‎প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বেসরকারি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানা। 

সংগঠনটির উপজেলা সভাপতি বকুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এটিএম সারুয়ার আলম, আসাদুজ্জামান মন্ডল, সাদেকুল ইসলাম, রিপন আলী, শাহনাজ খাতুন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশীদ খোকন, জেলা শাখার সভাপতি মোজাফ্ফর হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহের।

সভায় বক্তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করতে মানসম্মত পাঠদান, নিয়মিত পাঠ্যক্রম অনুসরণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় বেসরকারি প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে বেসরকারি ‎প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x