সার্চটুডে

নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরলেন এমপি বাদশা

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ছবি: সার্চ টুডে

বগুড়ার জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। 

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সংসদ সদস্য বলেন, ‘মায়েরা ও বোনেরা শিক্ষিত হলে একটি জাতিকে শিক্ষিত করা সম্ভব। তাই প্রত্যেক নারীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।’

প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারী জাতিকে সম্মানিত করতে বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠন করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বিএনপি নেতা মাহফুজার রহমান মাফু প্রমুখ।

এদিকে, প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে নারীরা মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সারাদেশে ৮০ হাজার নারী নার্স নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতন সহ্য করে দেশে থাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আ. লীগের বড় নেতারা বিদেশে অবস্থান করছেন, আর ছোট নেতারা জেল খাটছেন। অন্যদিকে, গত ১৭ বছর বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশে অবস্থান করেছেন।

আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন রেজাউল করিম বাদশা। তিনি বলেন, কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x