সার্চটুডে

চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চন্দনাইশ উপজেলার পশ্চিম বৈলতলী এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন এবং চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগিচাহাট এলাকার আবদুল মান্নান। তাঁদের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় মামলা রয়েছে। তাঁদের মধ্যে জসিম উদ্দিন একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

চন্দনাইশ থানা-পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশি পাহারায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চন্দনাইশ উপজেলার পশ্চিম বৈলতলী এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন এবং চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগিচাহাট এলাকার আবদুল মান্নান। তাঁদের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় মামলা রয়েছে। তাঁদের মধ্যে জসিম উদ্দিন একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

চন্দনাইশ থানা-পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশি পাহারায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x