আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা'র দুর্গাপূজা উপলক্ষে সুবিধাঞ্চিতদের মাঝে নতুন বস্ত্র বিতরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে 'আলোর ছায়া সমাজ উন্নয়ন সংস্থা'র উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ই অক্টোবর ২০২৬) সকাল ১০টায় নেহালপুর কালীবাড়িস্থ সংস্থার প্রধান কার্যালয়ে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংস্থার পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেন-এর সভাপতিত্বে এবং পরিচালনায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: সহকারী অধ্যাপক ডা. বিপুল কবির সংস্থার উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেন জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই আয়োজন। আগামীতেও আলোর ছায়া সমাজ উন্নয়ন সংস্থা এভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
মতামত