সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো দূর্গাপূজা সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দূর্গাপূজা করে আসছে। এ পূজা উপলক্ষে জাত, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রাণ বৈশিষ্ট্য। ধনী গরিব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে যেমন রোগ-শোক,জরা-ব্যাধি মহামারী দূরে গিয়ে অশুভ সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পৃথিবী হবে দুর্নীতিমুক্ত।
তিনি শুভেচ্ছা বার্তা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্ম যার যার উৎসব তার তার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান। ৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা ও শ্রদ্ধা।
মতামত