সার্চটুডে

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: সার্চ টুডে

বগুড়ার কৈচড় বিট স্কুল মাঠে ফাঁপোড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ৬-৫ গোলে কৈচড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চকদুর্গা বেলগাড়ী একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ জমিয়ে তোলেন। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল দুটি করে গোল করায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে ৬-৫ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে চকদুর্গা বেলগাড়ী একাদশ। 

ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় চকদুর্গা বেলগাড়ী একাদশের খেলোয়াড় বায়েজিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ। খেলাটি পরিচালনা করেন শাহীন। সার্বিক পরিচালনায় ছিলেন কামাল হোসেন।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x