সার্চটুডে

নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

পূজামণ্ডপে অরাজকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেব না: হাবিবুর রশিদ সন্ধান

ছবি: সার্চ টুডে

বগুড়ার মাটিতে কোনো দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়া মহানগরের অধীনস্থ ৬ নম্বর ওয়ার্ডের একটি পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ সন্ধান বলেন, “আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর বাংলাদেশের যখন টালমাটাল অবস্থা, তখন তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সব পূজা মণ্ডপে উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে কিছু দুষ্কৃতকারী। বগুড়ার মাটিতে এমন কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেওয়া হবে না।

জেলা ছাত্রদল সভাপতি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে থাকবে। বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্যও বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছেন।

পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল চন্দ্র দাস এবং সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পূজামণ্ডপে অরাজকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেব না: হাবিবুর রশিদ সন্ধান

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x