সার্চটুডে

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

ছবি: সার্চ টুডে

সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত টি-১০ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে করতোয়া একাদশকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের গৌরব অর্জন করে যমুনা একাদশ।

এর আগে শনিবার সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পদ্মা একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় করতোয়া একাদশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মেঘনা একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে যমুনা একাদশ।

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আল-আমিনের অপরাজিত ৮১ রানের দুর্দান্ত ইনিংসে ৯৯ রান সংগ্রহ করে করতোয়া একাদশ। যমুনার হয়ে জুয়েল হাসান ও এনাম বাবু দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে যমুনা একাদশ। ওপেনার আব্দুল হাকিমের ঝোড়ো ৬৫ রানের ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। জুয়েল হাসান ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন আব্দুল হাকিম। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় হন আব্দুল হাকিম। পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষ অধিনায়কের পরিচয় দেন যমুনা একাদশের অধিনায়ক মমিনুর রশিদ শাইন।

শনিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। চার দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন এবং প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাসসহ সাংবাদিক নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x