সার্চটুডে

তাড়াইলে পূজামণ্ডপে বিএনপি সভাপতি লিটন, দিলেন সম্প্রীতির বার্তা

তাড়াইল কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে বিএনপির সভাপতি লিটন

কিশোরগঞ্জের তাড়াইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাড়াইল সদর বাজারের পোদ্দারপট্টি যুব সংঘ, কাঠপট্টি যুব সংঘ, তাড়াইল কেন্দ্রীয় কালিবাড়ি এবং সাচাইল রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সারওয়ার হোসেন লিটন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার,বাংলাদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করুক। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আরও বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কোনো অপশক্তি যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে কাজ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম মুকুল,সহ-সভাপতি ওমর ফারুক কাঞ্চন,সাধারণ সম্পাদক সারোয়ার আলম,যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি,যুববিষয়ক সম্পাদক ওমর ফারুক,সহ-দপ্তর সম্পাদক আবুল মনসুর, দামিহা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম তনু ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক এনামুল হক ভূইয়া নজরুল, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবদুল কাইয়ুম,উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি সগীর মিয়া এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ইফতেখারুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতারা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।তাঁরা দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে পূজামণ্ডপে বিএনপি সভাপতি লিটন, দিলেন সম্প্রীতির বার্তা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x