সার্চটুডে

চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, নিরাপত্তা জোরদারের আশ্বাস

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের নেওয়া নিরাপত্তাব্যবস্থার কথা তুলে ধরেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টায় চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন ডিআইজি। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ভব শংকর ধর।

সভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ ধর, ডা. বিধান ধর, তপন চক্রবর্তী, মৃদুল ধর, বিজন চক্রবর্তী, এটিও বিকাশ ধর, সুনিল চন্দ্র ধর, রানা ধর, ত্রিদিব ধর, শংকর ধর, যিশু ধর ও প্রিয়ম শুভসহ স্থানীয় সাংবাদিক এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় ২৪ ঘণ্টা বিশেষ মনিটরিং সেল চালু রয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ। উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, নিরাপত্তা জোরদারের আশ্বাস

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x