সার্চটুডে

শারদীয় শুভেচ্ছা বিনিময় - হোসেনপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে সাদ্দাম হোসেন

হোসেনপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম হোসেন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাদ্দাম হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজায় আগত ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ-খবর নেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই সম্প্রীতি অটুট রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর হোসেনপুর গড়তে চাই।"

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা চন্দন শিকদার, যুবদল নেতা অমিত হাসান এবং হোসেনপুর উপজেলা জিসাসের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম।

পরিদর্শনকালে পূজা কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পূজা মণ্ডপ গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

#হোসেনপুর #দুর্গাপূজা২০২৬ #

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হোসেনপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম হোসেন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x