ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে দুর্গাপূজা।যশোরের মণিরামপুর উপজেলার ১০৪টি দুর্গাপূজা মন্ডপে উপজেলা প্রশাসন,আনসার-ভিডিপি ও থানা পুলিশের কড়া নিরাপত্তায় সনাতনী ধর্মালম্বীদের এ ধর্মীয় উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সহকারে উপজেলা ব্যাপী বইছে উৎসবের আমেজ।
বিভিন্ন নকশার প্রতিমা আর রং বে-রংয়ের আলোকসজ্জার আমেজে নতুন মাত্রা হিসাবে যোগ হয়েছে উপজেলা ব্যাপী সম্প্রীতির ছোয়া। সনাতনীদের এ বৃহৎ উৎসবের খোজ খবর নিতে মন্ডপে মন্ডপে নিয়মিত পরিদর্শনে যাচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব এড. শহীদ মোঃ ইকবাল হোসেন। তার সাথে উপস্থিত থেকে মন্ডপের সার্বিক খোঁজ খবর নিয়ে যাচ্ছেন তার অনুসারী বিভিন্ন নেতাকর্মীরা। মহালয়া হতে শুরু করে ২০শে অক্টঃ অষ্টমীর রাতেও বিশৃঙ্খলা এড়াতে ও খোজ খবর নিতে কয়েকটি দুর্গাপূজা মন্ডপে যান তিনি।
পরিদর্শনে অতিথি বরন,শুভেচ্ছা সভা ও তার সফর সঙ্গীদের আপ্যায়নে ধর্মীয় রীতিনীতিতে সৌহার্দ্যের বাতাস বইছে।
মতামত