সার্চটুডে

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ


প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছবিঃ অনলাইন

দুর্গাপূজার ছুটি বাড়ানো ও বিভিন্ন দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর শ্রমিকরা গতকাল আঞ্চলিক সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি পূরণের আশ্বাস পেয়ে বিকালে শ্রমিকরা অবরোধ তুলে নেন। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, পূজার সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটির দাবিতে দুপুর থেকে কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি- কারখানার অন্য শাখাগুলো তিন দিন ছুটি দিলেও এই শাখায় কর্তৃপক্ষ মাত্র এক দিন ছুটি ঘোষণা করেছে। শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ‘দাবি পূরণের আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেন।’

চার প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই : কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে আরও ৭৩৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাতে কারখানার প্রধান ফটকে ছাঁটাই হওয়া কর্মীদের নামের তালিকা সংবলিত নোটিশ টাঙ্গিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলো হলো, কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড। কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, ‘ছাঁটাইকৃত সবার পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।’

P.alo

বিষয় : অবরোধ শ্রমিক সড়ক গার্মেন্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গাপূজার ছুটি বাড়ানো ও বিভিন্ন দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর শ্রমিকরা গতকাল আঞ্চলিক সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি পূরণের আশ্বাস পেয়ে বিকালে শ্রমিকরা অবরোধ তুলে নেন। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, পূজার সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটির দাবিতে দুপুর থেকে কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি- কারখানার অন্য শাখাগুলো তিন দিন ছুটি দিলেও এই শাখায় কর্তৃপক্ষ মাত্র এক দিন ছুটি ঘোষণা করেছে। শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ‘দাবি পূরণের আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেন।’

চার প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই : কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে আরও ৭৩৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাতে কারখানার প্রধান ফটকে ছাঁটাই হওয়া কর্মীদের নামের তালিকা সংবলিত নোটিশ টাঙ্গিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলো হলো, কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড। কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, ‘ছাঁটাইকৃত সবার পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।’

P.alo


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
0:00 0:00
1.0x