গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টার থেকে রাত ৯টার পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শতাধিক মোটরসাইকেলের বহর যোগে ইউনিয়নের মদনপুর, ঝিরাই, রামপুরা, সাহেবগঞ্জ, চকরহিমাপুর ও তরফকামাল এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন সরকার বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সেই ধারাবাহিকতায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের দিকনির্দেশনায় সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালন করতে সহযোগিতা করছি। তাই আপনাদের যেকোনো সমস্যায় আমি সবসময় আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সাপমারা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আশাবাদী, আপনারা আমাকে সমর্থন দিয়ে এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পন্ডিতপুর ফাজিল মাদ্রাসার সভাপতি হাবিবুর রহমান, সাপমারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম তরু, মাজেদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার ওয়েস কুরনী, ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কৌশিক, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুর রশিদ, মজিবর রহমান, হেলাল মিয়া, জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সৈকত, মিজু আহমেদ, জাকির হোসেন, সাপমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী তারেক আজিজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত