সার্চটুডে

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

ছবি: সার্চ টুডে

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান আরও গতিশীল করতে দুটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে। মাদকের আগ্রাসন ঠেকাতে দায়িত্বশীল নাগরিকদের সমন্বয়ে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উপহারের মোটরসাইকেল মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, তদারকি ও তাৎক্ষণিক মাদকবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। 

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোটরসাইকেল হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের হাতে চাবি হস্তান্তর করে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান, চেম্বার সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সম্প্রদায়সহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ে তদারকি ও মাদকবিরোধী অভিযান গতিশীল করতে মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একাট্টা থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x