সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজের কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। পাশাপাশি, হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেওয়া উপহার দুর্গামন্দির কমিটির নেতাদের হাতে তুলে দেন তিনি। তার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
গত রোববার (১৮ অক্টোবর) হাবিবুর রহমান হিরার নেতৃত্বে সরকারি শাহ্ সুলতান কলেজে কর্মরত সনাতন ধর্মাবলম্বী কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে ২০ অক্টোবর বগুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের মুকুন্দ গোঁসাই আশ্রম দুর্গামন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেন তিনি।
এ সময় উপহার ও আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, ধর্মীয় উৎসবের সময় এ ধরনের সহযোগিতা আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এমন উদ্যোগ সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখে।
শাহ্ সুলতান কলেজে সহায়তাপ্রাপ্ত একজন বলেন, “হাবিবুর রহমান হিরার এই সহযোগিতায় আমরা সন্তুষ্ট ও আনন্দিত। তিনি আমাদের পাশে দাঁড়িয়ে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। ধর্মীয় উৎসবের সময় এমন সহযোগিতা পেয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি এভাবে আমাদের পাশে থাকবেন।”
এদিকে হাবিবুর রহমান হিরা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই সহযোগিতা প্রদান করছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের সবার পরিচয়, আমরা এ দেশের নাগরিক। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রত্যেক মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আমরা একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই।”
হাবিবুর রহমান হিরার মানবিক এ উদ্যোগগুলোতে সন্তোষ প্রকাশ করেছেন বগুড়ার সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যেকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থাকার মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। শারদীয় দুর্গোৎসবে এই সহযোগিতার উদ্যোগে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা রয়েছে।
মতামত