সার্চটুডে

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

ছবি: সার্চ টুডে

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ কবীর রানা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বিএফইউজের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু এবং নির্বাহী সদস্য গোলজার হোসেন মিটু, ফেরদৌসুর রহমান, আব্দুল হাকিম, আইনুর ইসলাম, আব্দুল মজিদ, মির্জা দুলাল শাহ সাব্বীরসহ স্থানীয় সাংবাদিকেরা।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা তাদের পেশাগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে কথা হয়। সভাটি সাংবাদিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগের একটি উপলক্ষ হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x