বগুড়া শহরে রিকশা-ভ্যান শ্রমিকদের একাট্টা করার জন্য ব্যাপক প্রচারণা ও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। পেশাদারিত্ব বৃদ্ধি করতে প্রশিক্ষণ দিচ্ছে সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। ন্যায্য দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন সংগঠনের নেতারা।
শুক্রবার (২৩ অক্টোবর) শহরের সাতমাথা, জেলখানা মোড়, জজকোর্ট সড়ক ও বউ বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রিকশা চালকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েল।
তিনি জানান, শ্রমিকদের দাবি ও সরকারের কাছ থেকে অধিকার আদায়ের পাশাপাশি সুখে-দুঃখে পাশে আছি। রিকশা চালকদের সমাজের অনেকে অবহেলার চোখে দেখে। এজন্য একত্রিত হয়ে অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায় করতে হবে। রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রত্যেক সদস্যের অর্থনৈতিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা করতে একাট্টা হওয়ার বিকল্প নেই। সংগঠনের একটি ফান্ড থাকবে, শ্রমিকরা প্রতি মাসে ২০ টাকা করবে। মৃত্যুর পর তাদের পরিবারকে অর্থ সহযোগিতা ও সন্তানদের লেখাপড়ার খরচ দেওয়া হবে।
উপস্থিত ছিলেন সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, ওবায়দুর রহমান, হিরা খান, লুৎফর রহমান, বশির উদ্দিন, বিপুল কাজী, শাহ জামাল, আবদুল বারী, তাজ উদ্দিন, মিন্টু খান প্রমুখ।
মতামত