দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের লাগানো তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আফতাবগঞ্জ বিটের আওতাধীন ওই এলাকায় পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ লাগানো হয়েছিল। বুধবার রাতে সেগুলোর তিন শতাধিক কেটে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।
আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারাগাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার তথ্য পাওয়া যায়নি।
মতামত