বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট সরদারপাড়ায় স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে একটি রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।
শুক্রবার (২৩ অক্টোবর) এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ কমাতে তিনি এ উদ্যোগ নেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তবে রাস্তাটি চলাচলের উপযোগী না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হতো তাদের। দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতেন এলাকাবাসী।
এমতাবস্থায় রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেন আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন। এলাকাবাসীর দাবির প্রতি গুরুত্ব দিয়ে নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কারকাজ শুরু করান তিনি। এতে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন, আমরুল ইউনিয়নের প্রতিটি পরিবারের মানুষকে আমি নিজের আপনজন মনে করি। তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে সাধ্যমতো এগিয়ে আসাকে আমি নিজের দায়িত্ব মনে করি। আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ যেন আমাকে তাদের পরিবারের একজন মনে করেন এবং যেকোনো প্রয়োজনে আপনজন হিসেবে পাশে পান। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে আমরুল ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করে যেতে চাই।
স্থানীয়দের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ছোটনের এ উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। জনদুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার মানুষের চলাচল সহজ করার পাশাপাশি একজন চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তির গুরুত্বও তুলে ধরে।
মতামত