সার্চটুডে

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গন্ধর্ববাড়ী এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৪) ও ফুলবাড়ী এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আসামী বেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রংপুরের পীরগঞ্জ থানাসহ গোবিন্দগঞ্জ থানায় ৭টি মামলা এবং অপর আসামী শহিদুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ ৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x