সার্চটুডে

সাতসকালে দাদুড়িয়া বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

ছবি: পোলো দিয়ে মাছ ধরছেন স্থানীয়রা

ভোরের আলো ফুটতেই হাতে পলো, উচা ও জাল নিয়ে ফরিদপুরের বোয়ালমারীর দাদুড়িয়া বিলে জড়ো হন শত শত মানুষ। সারিবদ্ধভাবে বিলে নেমে মাছ ধরার চিরায়ত দৃশ্য, মানুষের উচ্ছ্বাস আর লোকজ আবহে মুখর হয়ে ওঠে বিলের চারপাশ। তবে উৎসবের আনন্দ থাকলেও আশানুরূপ মাছ না পেয়ে হতাশ হয়েছেন অনেক মাছ শিকারি। তাদের আশঙ্কা, দেশীয় মাছ কমে যাওয়ায় গ্রামবাংলার এই ঐতিহ্য একসময় হারিয়ে যেতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ও শেখর ইউনিয়নজুড়ে বিস্তৃত দাদুড়িয়া বিলে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ পলো, উচা, হুসা ও অন্যান্য মাছ ধরার উপকরণ নিয়ে বিলে আসেন। দল বেঁধে মাছ ধরার পাশাপাশি তাঁদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও পুরোনো দিনের স্মৃতি ভাগাভাগি।

পলো বাওয়া গ্রামবাংলার প্রাচীন লোকজ ঐতিহ্য। বর্ষা মৌসুম শেষে নদী, খাল-বিল ও জলাশয়ের পানি কমতে শুরু করলে একসময় গ্রামাঞ্চলে দল বেঁধে পলো দিয়ে মাছ ধরার প্রচলন ছিল। বাঁশের তৈরি পলো হাতে সারিবদ্ধভাবে পানিতে নেমে মাছ ধরার সেই দৃশ্য ছিল গ্রামীণ জীবনের পরিচিত অনুষঙ্গ। এটি শুধু মাছ শিকারের আয়োজন নয়, বরং গ্রামীণ মানুষের সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। সময়ের পরিবর্তনে এই আয়োজন অনেক এলাকায় কমে এলেও দাদুড়িয়া বিলে এখনো তা ধরে রেখেছেন স্থানীয় মানুষ।

তবে এবারের উৎসবে মাছের স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। স্থানীয় মাছ শিকারিদের ভাষ্য, একসময় এ বিলে শিং, মাগুর, কই, বাইন, শোল, টাকি, পুঁটি, মলা ও ঢেলাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। এখন আগের তুলনায় মাছের প্রাপ্যতা অনেক কমে গেছে। অতিসূক্ষ্ম ফাঁসের চায়না দুয়ারি জালের ব্যবহার, বিলের মধ্যে অপরিকল্পিতভাবে পুকুর তৈরি এবং কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধির কারণে মাছ কমে থাকতে পারে।

গুনবহা গ্রামের বাসিন্দা মিকাইল বলেন, বাবা-দাদার সময়ের ঐতিহ্য ধরে রাখতে পলো ও হুসা নিয়ে বিলে এসেছেন। কিন্তু আশানুরূপ মাছ পাননি। তার অভিযোগ, চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছ কমে যাওয়ার অন্যতম কারণ। এভাবে মাছ কমতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম পলো বাওয়া উৎসবের এই দৃশ্য থেকে বঞ্চিত হতে পারে।

আলফাডাঙ্গা থেকে আসা মাছ শিকারি আজিজুল ফকির বলেন, অনেক আশা নিয়ে বিলে এসেছিলেন। কিন্তু মাছ কম থাকায় প্রত্যাশা পূরণ হয়নি। শাহাবুল নামের আরেক মাছ শিকারি জানান, পলো দিয়ে মাছ না পেয়ে অনেকে বাঁশের কাঠামোয় মশারির কাপড় লাগানো বিশেষ ধরনের হুসা দিয়ে ছোট মাছ ধরার চেষ্টা করেছেন। তাতেও তেমন মাছ পাওয়া যায়নি।

কুশাডাঙ্গা গ্রামের ইমরান বলেন, পুরোনো দিনের স্মৃতি ধরে রাখতেই তারা এ আয়োজনে অংশ নিয়েছেন। কেউ কিছু মাছ পেয়েছেন, আবার কেউ খালি হাতে ফিরেছেন। দেশীয় মাছ ও পলো বাওয়ার ঐতিহ্য রক্ষায় চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা পবিত্র কুমার দাস বলেন, দেশীয় মাছের প্রাপ্যতা কমে যাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো জরিপ নেই। তবে মাছের প্রজনন ও পোনা রক্ষায় ক্ষতিকর জালের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। অনেক মাছের ডিম থেকে পোনা হওয়ার পর সেগুলো সূক্ষ্ম ফাঁসের জালে আটকা পড়লে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, জনবলসংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। চায়না দুয়ারি জাল জব্দ করতে গিয়েও বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কিছু ব্যবসায়ী গোপনে এসব জাল বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। বিক্রেতাদের শনাক্ত করা এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও নজরদারির সীমাবদ্ধতা রয়েছে।

দাদুড়িয়া বিলে মানুষের সমাগমে পলো বাওয়া উৎসব এখনো প্রাণ ফিরে পায়। তবে মাছের স্বল্পতা এই ঐতিহ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের মতে, দেশীয় মাছের প্রজননক্ষেত্র ও জলজ পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় পলো বাওয়া উৎসবের ঐতিহ্যও হারিয়ে যেতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাতসকালে দাদুড়িয়া বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x