সার্চটুডে

বদলগাছীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনতে ৬৪ জন গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন ৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এ সময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে অপরাধ দমন, তথ্য আদান-প্রদান এবং জনসেবা নিশ্চিতকরণে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাইসাইকেল বিতরণের এই উদ্যোগ মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও বেগবান করবে।

এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিজ ফারহানা, উপজেলা প্উরাণ কর্মকর্তা রীপা রানি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা অফিসার আবু সালেহ মোহাম্মদ নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান কেটু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নূর ইসলাম  এবং বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বদলগাছীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x